রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছিনতাইকারী চক্রের সদস্য চুনারুঘাটের যুবকসহ আটক দুই সন্ধ্যার পর কর্মজীবী নারীরাই তাদের টার্গেট

  • আপডেট টাইম রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সন্ধ্যার পর সিএনজি চালিত অটোরিকশায় চড়ে কর্মজীবী মহিলাদের ব্যাগ ছিনিয়ে নেয়াই তাদের টার্গেট। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের বায়েজিদের বিআরএসএম মোড়ে এক ব্যক্তির ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এই ছিনতাইকারী চক্রের দুই সদস্য। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি কিরিচ। গ্রেপ্তাররা হলো, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের ইউফুফজানের বাপের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ইউসুফ প্রকাশ ইলিয়াছ (৩২) এবং চুনারুঘাট এলাকার কাঁঠাল বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমন মিয়া (২৭)। ইউসুফ চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার ইয়াকুব কলোনীতে। আর সুমন মিয়া কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার ভাড়া বাসায় থাকেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে বায়েজিদের বিআরএসএম মোড়ে এক ব্যক্তির ব্যাগ টান দিয়ে একটি সিএনজি চড়ে পালিয়ে যাচ্ছিলো ছিনতাইকারীরা। চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া করে মিটার মোড় থেকে তাদের আটক করে। পরে তাদের গাড়ি তল্লাশি করে দু’টি কিরিচ উদ্ধার করা হয়।
২০০৫ সাল থেকে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত তারা। জেলে থেকে সখ্যতা বাড়ে টানা পার্টিদের সঙ্গে। জেল থেকে মুক্ত হয়ে তাদের সঙ্গে আবারো নেমে পড়ে ছিনতাইয়ে। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি খুলশী থানার জাকির হোসেন রোডে বৃটিশ নাগরিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক জুলিয়া ডেভিসের ব্যাগ ছিনতাই করে। পরে বাম হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত জেল থেকে বের হওয়ার পর নতুন সদস্যদের নিয়ে আবারো ছিনতাই শুরু করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ মোড়ে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন হামকা গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com