মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী চক সুখচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ভাতিজা এক সন্তানের জনক আখঞ্জী ফারিয়াব (২৫)। সে চকসুখচর গ্রামের আখঞ্জী মাহমুদ আল হক মুন্না এর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফারিয়াব এর সাথে আপন চাচা খালেদ আখঞ্জীর সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিহতের পিতা আখঞ্জী মাহমুদ আল হক মুন্নার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে নিহত ভাতিজার স্ত্রীকে মারধোর করেন চাচা খালেদ আখঞ্জী। পরে ভাতিজার স্ত্রীকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় ফারিয়াব বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাহুবল হাসপাতালে এসে সে তার স্ত্রীর চিকিৎসা শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরলে চাচা খালেদ আখঞ্জী তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ভাতিজা আখঞ্জী ফারিয়াব। স্থানীয় লোকজন আহত ফারিয়াবকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষণা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে। অভিযুক্ত চাচাকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com