মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে দিনে দুপুরে বসত ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডে দিনে দুপুরে একদল দুর্বৃত্তরা একটি বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। পরে এলাকার লোকজন আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ওসমানী রোডে আয়তুন বেগমের বসতঘরে গত সোমবার দিনের বেলায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় আশ পাশের লোকজন আগুন দেখতে পেয়ে তাদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ঘর মালিক দাবি করেছেন।বাড়ির মালিক আয়তুন বেগম নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com