সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শোকসভায় এমপি আবু জাহির ॥ সিরাজুল ইসলাম দুলাই সুন্দর সমাজ গঠনে কাজ করেছেন

  • আপডেট টাইম বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম দুলাই ছিলেন সুন্দর সমাজ গঠনে নিবেদিত প্রাণ। তিনি সমাজের অপরাধ নির্মূলে সবসময় কাজ করতেন। কিভাবে এলাকার সুনাম বৃদ্ধি করা যায়, সেই চিন্তা করতেন সবসময়। গতকাল মঙ্গলবার রাতে মরহুম সিরাজুল ইসলাম দুলাই স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় এমপি আবু জাহির মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সভায় সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত সভাপতি আছান উল্লা ও সভা পরিচালনা করেন রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার তাহির উদ্দিন চৌধুরী, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আরব আলী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com