শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাহুবলে মসজিদের ইট পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নব নির্মিত মসজিদের কার্ণিশ থেকে ইট পড়ে তাওফিদ আহমদ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার উত্তর কচুয়াদি প্রকাশিত চারগাও গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু তাওফিদ ওই গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই এর কনিষ্ঠ পুত্র এবং স্থানীয় মাদ্রাসার ছাত্র।
জানা যায়, গতকাল উত্তর কচুয়াদি মসজিদের ওয়াজ মাহফিল উপলক্ষে অন্যান্য শিশুদের মত তাওফিদও সেখানে যায়। এক পর্যায়ে নবনির্মিত মসজিদের কার্ণিশ থেকে ইট তাওফিদের উপর পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ফুটফুটে শিশু তাওফিদ আহমেদের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম বইছে। হবিগঞ্জ সদর থানার এসআই সফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সন্ধ্যার দিকে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com