রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি নেতা এমজি মোহিতের ভাই মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপি নেতা এমজি মোহিত এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহী রাজিউন। গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা বনস্ত্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা ঢাকাস্থ মেয়ের বাসায় বেড়াতে যান। ২ ডিসেম্বর অসুস্থতাবোধ করলে তাকে বনস্ত্রী ফরায়েজী হাসপাতালে ভর্তি করা হয়। সেখোনে চিকিৎসাধিন অবস্থায় ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেন। রাতেই মৃতদেহ হবিগঞ্জে নিয়ে আসা হয়। পরদিন ৫ ডিসেম্বর বেলা ২ টায় জে.কে এন্ড এইচ.কে হাই স্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত বিন কুতুবের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে শায়েস্তানগর কবর স্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com