মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আহাম্মদাবাদে তালাশ পাঠশালার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শিশুদের সৃজনশীলতা ও মনন বিকাশে যাত্রা শুরু করেছে ব্যতিক্রমী “তালাশ পাঠশালা”। চুনারুঘাটের আহাম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামে বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিনের উদ্যোগে ও আত্মার আত্মীয় পাগলা সংঘের পরিচালনায় ৩ ডিসেম্বর সকালে চিশতিয়া খানকা শরীফ প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে পাঠশালার উদ্বোধন করেন আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী। এতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাসন আলীসহ আরো অনেকে। উদ্বোধক সনজু চৌধুরী বলেন, আমার ইউনিয়নে এটি একটি ব্যতিক্রম উদ্যোগ। এমন উদ্যোগ ইউনিয়নে দেখিনি। নুরুল আমিন এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তালাশ পাঠশালা বিষয়ে জানতে চাইলে সাংবাদিক নুরুল আমিন বলেন, আমি বরাবরই ব্যতিক্রমী কাজে বিশ্বাসী। শিশুরা লেখাপড়া করে স্কুলে গিয়ে। ওইখানে তারা পাঠ্যপুস্তক শেখে। কিন্তু আমার “তালাশ পাঠশালা” এ আমি তাদের পাঠ্যপুস্তকের বাইরে সামাজিক আচার-ব্যবহার, সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক চর্চাসহ আনুষাঙ্গিক বিষয়ে শিক্ষা দিব। তাদের মেধা ও মনন রুচিশীল বিকাশে আমি কাজ করে যাবো।
নুরুল আমিন আরো বলেন, সপ্তাহে একবার তালাশ পাঠশালার কার্যক্রম চলবে। চিশতীয়া খানকা শরীফের ঘরটি তাদের বসা ও শেখার জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করেছি।
চিশতিয়া খানকা শরীফ প্রাঙ্গন তালাশ পাঠশালার শিশুদের কলতানে মুখরিত। নিয়ম কানুন ও শৃঙ্খলা সম্পর্কে জেনে তারাও বেশ খুশি। বর্তমানে তালাশ পাঠশালায় ৩০ জন কোমলমতি শিশুর নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান এর উদ্যোক্তা নুরুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com