সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি খাতকে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেনÑদেশের কৃষিকে যান্ত্রিকীকরণে ইতিহাসের সর্বোচ্চ প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। তিন হাজার কোটি টাকার এ প্রকল্পে দিনদিন সমৃদ্ধ হচ্ছে কৃষিখাত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব। এজন্য বাজেটেও তিনি কৃষিকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে থাকেন।
শুক্রবার হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার কৃষকের মাঝে উপসী ও আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার কৃষকদেরকে প্রযুক্তির আওতায় এনেছে। অল্প সময়ে কৃষকরা এখন বিশাল চাষাবাদ করতে পারছেন। এতে দিন দিন তাঁদের উন্নতি হচ্ছে। এই ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে সকলকে নৌকার পক্ষে থাকার আহবান জানান তিনি।
পৃথক অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরসহ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com