সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আষেড়ায় ঝাল মুড়ি কেনা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আষেড়া গ্রামে ঝাল মুড়ি কেনা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকালে এ সংঘর্ষ হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র হাবিব মিয়া স্থানীয় স্কুলের পাশে দীর্ঘদিন ধরে ঝাল মুড়ি বিক্রি করে আসছেন। গতকাল ওই সময় শাহজাহান মিয়ার পুত্র হাবিব মিয়ার কাছে ঝাল মুড়ি আনতে যায়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ধাক্কা দিয়ে তার ঝাল মুড়ির ভ্যান গাড়ি মাটিতে ফেলে দেয়। এ নিয়ে দুই পক্ষে হাতাহাতি হয়। পরে সুমন মিয়ার পিতা শাহজাহান মিয়া ও ফরিদ মিয়াসহ একদল লোক হাবিবের ওপর হামলা চালায়। এ নিয়ে সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় হাবিব মিয়া, শানু মিয়ার পুত্র হান্নান মিয়া, সাইফুর রহমান, ফরিদ মিয়া, পলাশ মিয়া, শাজাহান, সোমাইয়াসহ ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com