সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে গ্রুপ থিয়েটার ফেডারেশানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৯ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্জ্বালনের আয়োজন করা হয়। দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ুন কবির সৈকত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অতিথি ছিলেন খোয়াই থিয়েটারের সভাপতি এডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেডারেশানের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল, নাট্যকার ও কবি সিদ্দিকী হারুন এবং খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ও ফেডারেশানের কেন্দ্রীয় পরিষদ সদস্য ইয়াছিন খাঁ। আলোচনায় অংশ নেন খোয়াই থিয়েটারের নাট্যকর্মী জুবায়েদ হোসেন ও জীবন সংকেতের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাভেল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। সভা পরিচালনা করেন নাট্যকর্মী সুভাষ আচার্যী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com