শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে আওয়ামীলীগের ২৫ নেতাকর্মী বহিস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলের বাহিরে কাজ করার অভিযোগে ২৫ জন নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সাক্ষরিত পত্রে তাদের বহিস্কার করা হয়। বহিস্কার হওয়া প্রার্থীরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলা: জেলা আওয়ামীলীগের সদস্য মীর জালাল, জেলা আওয়ামীলীগ নেতা কয়সর আহমেদ, আমিরুল ইসলাম, আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সেবলু মিয়া, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবুল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ।
নবীগঞ্জ উপজেলা : পূর্ব ভাকৈর ইউনিয়নের সহ-সভাপতি খালেদ মোশারফ, সদস্য মেহের আলী মহালদার, আওয়ামীলীগ নেতা জায়েদ উদ্দিন, যুবলীগ নেতা নোমান হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা তালেব উদ্দিন নিজাম, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামীলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু, আওয়ামীলীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ।
আজমিরীগঞ্জ উপজেলা : আজমিরীগঞ্জ আওয়ামীলীগের প্রচার সম্পাদক স্বাধীন মিয়া, জলসুখা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন, আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার।
তাদেরকে সাময়িকভাবে বহিস্কারের পাশাপাশি স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com