সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের একমাত্র পুত্র সামি আর নেই

  • আপডেট টাইম সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সেলিমের একমাত্র পুত্র সামিউর রহমান সামি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর। গতকাল রবিবার দুপুরে তিনি ঢাকার বাসায় ইন্তেকাল করেন। তিনি ঢাকাস্থ মতিঝিল আইডিয়াল স্কুলের চলতি এসএসসি পরীক্ষার্থী ছিল। সামির মৃত্যুর খবর হবিগঞ্জে পৌছুলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর পেয়ে হবিগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য এডঃ আবু জাহির সহ আওয়ামীলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তার ঢাকাস্থ বাসভবনে ছুটে যান। সন্ধ্যার পর সামির মরদেহ হবিগঞ্জ কালীগাছতলাস্থ বাসভবনে নিয়ে আসলে এখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সামিকে এক নজর দেখার জন্য তাদের বাসভবনে ছুটে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে প্রথম জানাজার নামাজ, বাদ যোহর তার গ্রামের বাড়ি রিচি শাহী ঈদগাহ ময়দানে ২য় জানাজার নামাজ ও বাদ আছর চুনারুঘাটস্থ মুড়ারবন্দ মাজারে ৩য় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com