সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধের উপ-সর্বাধিনায়ক এমএ রবের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীর উত্তমের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় ‘তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাস্টার ফজল উল্লাহ খানের সভাপতিত্বে ও তরঙ্গ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাস্টার শেখ আবুল মনসুর তুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ এর বার্তা সম্পাদক আব্দাল মিয়া, দৈনিক কান্ট্রি টুডে প্রতিনিধি লিলু আহমেদ, সাংবাদিক তানজিল হাসান সাগর ও বদরুল লস্কর প্রমুখ। বক্তাগণ বলেন, এম এ রব বীর উত্তম ছিলেন এ দেশের সূর্য সন্তান। নিজের জীবন বাজি রেখে আপোসহীন সংগ্রামের মধ্যে দিয়ে এনে দিয়েছেন মহান স্বাধীনতা। নতুন প্রজন্মকে এ মহান মণীষীর আত্মত্যাগ এবং দেশের প্রতি অবিচল আস্থাময় জীবনী জানাতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com