সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত ॥ ৩টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জয়

  • আপডেট টাইম শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোট গণণাকালে জলসূখা ইউনিয়নের জলসুখা ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলাকালে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে একদল বহিরাগত লোক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার আগুন দিয়ে পড়িয়ে ফেলে। এ ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী এডঃ রুখসানা আক্তার শিখা ও ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে ওই কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।
নির্বাচনে ৩টিতে আ’লীগ মনোনীত ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩নং জলসুখা ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
নির্বাচনে ৪টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হচ্ছেন-১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মোবারুল হোসেন (নৌকা), ২নং বদলপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী (নৌকা), ৪নং কাকাইলছেও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভুঁইয়া (নৌকা) ও ৫নং শিবপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ নলিউর রহমান তালুকদার।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com