সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের কর্মীর উপর হামলা ॥ কোন হামলা হয়নি, তর্কবিতর্ক হয়েছে-মিজবাহ উদ্দিন

  • আপডেট টাইম বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৬০০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে হামলায় মোঃ কামাল হোসেন (২২) নামে এক যুবক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত কামাল হোসেন নজরাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ চান মিয়ার পুত্র ও কাকাইলছেও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ভাতিজা। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ভাতিজা কামাল হোসেন নির্বাচনী প্রচারণা শেষে গতকাল রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার ভাতিজা তোফায়েল ভূইয়া ও তার সঙ্গীয়দের সাথে কথা কাটাকাটি হয়। আহত কামাল হোসেন জানান, এ সময় তোফায়েল ভূইয়া ও তার সঙ্গীয়রা তাকে মারধর করে। এক পর্যায়ে মাথায় আগ্নেয়াস্ত্র টেকিয়ে প্রচারণা থেকে সরে দাড়ানোর কথা বলে, নতুবা হত্যার হুমকী দেয়। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন জানান, আগামী ১১ নভেম্বরের নির্বাচনে তার বিজয় নিশ্চিত দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মিজবাহ উদ্দিন ভূইয়া ও তার লোকজন দিশেহারা। তারা আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে বিভিন্ন ভাবে হুমকী-দামকী প্রদান করছে। এর অংশ হিসেবে কামাল হোসেনের উপর হামলা চালানো হয়েছে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়ার সাথে কথা বললে তিনি জানান, আশরাফ উদ্দিন নির্বাচনে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। কোন ধরনের মারামারির ঘটনা ঘটেনি। তর্কবিতর্ক হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com