শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

স্কটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছেন বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ স্কটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তথা রাজনীতিবিদ যিনি এই সম্মানে ভূষিত হলেন। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রথম দেখলাম বিশ্ব নেতারা সংকট মোকাবেলায় এক সাথে কাজ করার প্রয়োজনীয়তা বোধ করেছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কোভিডের বাস্তবতার কারণে। আমি এর আগে কখনো বিশ্ব নেতাদের মধ্যে একসাথে কাজ করার কোনো তাড়না দেখিনি।
স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি ফয়ছল চৌধুরী এমবিই’র আয়োজনে এবং স্কটিশ পার্লামেন্টের স্পিকার আলিশন জনসনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ সংসদ সদস্য, ব্যবসায়ী, রাজনীতিবিদ। এতে আরো উপস্থিত ছিলেন শেখ রেহানা, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আরো অনেকে।
১৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই ধন্যবাদ জানান ফয়ছল চৌধুরী এমবিইকে এমন আয়োজন করার জন্য। এছাড়া স্কটিশ জনগণের আতিথেয়তায় তিনি মুগ্ধতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের গত ১ দশকের উন্নয়ন নিয়ে কথা বলেন। সেই সাথে বাংলাদেশের আগামী দশকের কর্ম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ধারনা দেন।
শেখ হাসিনা স্কটিশ পার্লামেন্টের বক্তব্যে জলবায়ূ সম্মেলনে যে ৪টি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবও তুলে ধরেন। সব শেষে তিনি বাংলায় উপস্থিত স্কটিশ বাংলাদেশি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com