সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জের নোয়াগড়ে বিষপানে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ফাতেহা আক্তার (২০) নামের এক নার্সিং বিভাগের শেষ বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি সে বিষপানে আত্মহত্যা করতে পারে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পূর্ব নোয়াগঁড় গ্রামের রেনু মিয়ার কন্যা ও ঢাকা মেডিকেল কলেজের নার্সিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। জানা যায়, ঢাকায় হোষ্টেলে থেকে নার্সিংয়ে পড়াশোনা করতো। গত ১ সপ্তাহ আগে সে বাড়ি আসে এবং গত মঙ্গলবার তার বোনকে নিয়ে নতুন জামা কাপড় কিনে। গতকাল বুধবার সন্ধ্যায় সে বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাক্তার আবেদ রাজা জানান, সে হাসপাতালে আসার আগেই মারা গেছে। তবে সাথে আসা লোকজন জানায়, সে বিষপান করেছে। রাত ৯টায় সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com