সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ গতকাল কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে এক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে শায়েস্তাগঞ্জ থানার সামনে এসে শেষ হয়। পরে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন মোহন প্রমুখ। বক্তারা বলেন, কমিউনিটি পুলিশের কারণে অপরাধ ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। একই সাথে খুব সহজেই পুলিশি সেবা গ্রহণ করা যাচ্ছে। এটিকে আরও বেশি কার্যকরী করে তোলা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকার ভোগী হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com