বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে যুবলীগের সভায় এমপি আবু জাহির ॥ ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহবান

  • আপডেট টাইম শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের মনোনিত প্রার্থীর বিজয় সুনিশ্চিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার লাখাই উপজেলার এক নম্বর লাখাই ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় তিনি এ আহবান জানান। এ সময় এমপি আবু জাহির বলেন, নৌকা হল উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দেয়ার কারণে হবিগঞ্জসহ সারাদেশে আজ উন্নয়নের জোয়ার। এই ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় নিশ্চিতের বিকল্প নেই। এ সময় আওয়ামী লীগের কোন নেতা নৌকা প্রতীকের বিরোধীতা করে প্রার্থী হলে ভবিষ্যতে কখনও পদ পদবী এবং দলের মনোনয়ন পাবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র গোপ সৌরভ প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও প্রায় ৪ হাজার মানুষের মানুষের সমাগম ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com