শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শেষ মুহূর্তে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে আ’লীগের প্রার্থী শাহজাহান আউট ॥ শিখা ইন

  • আপডেট টাইম রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বদল করা হয়েছে। বিতর্কিত কর্মকান্ডে থাকার অভিযোগে শনিবার সন্ধ্যায় মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করা হয়। পরে ওই ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয় রোখসানা আক্তার শিখাকে। এদিকে মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের খবরে এলাকায় সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ইউনিয়নে নির্বাচনে আজ রোববার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন মো. শাহজাহান মিয়ার ছেলে অনিক। তিনি জানান, তার বাবা সাবেক ইউপি মেম্বার মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের খবর তারা পেয়েছেন। তাই এখন করণীয় বিষয়ে এলাকার লোকজন নিয়ে পরামর্শ করছেন। জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজ মিয়া জানান, মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে রোখসানা আক্তার শিখাকে মনোনয়ন দেয়ার খবর পেয়েছি। এখন নৌকা যার আমরাও তার পক্ষেই কাজ করবো। তবে জয়ে বিষয়ে কতটুকু করা সম্ভব তা এখনই অগ্রিম বলা সম্ভব নয়। রোখসানা আক্তার শিখার বিএনপি থেকে আওয়ামী লীগে আসার বিষয়ে তিনি বলেন, কয়েক বছর পূর্বে বিএনপির সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাথেই ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি মামলার আসামী মো. শাহজাহান মিয়াকে ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হলে এলাকায় ব্যাপক সমালোচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com