বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তীব্র যানজটে অতিষ্ট সাধারণ মানুষ

  • আপডেট টাইম সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ॥ যানজটের শহরে পরিণত হয়ে গেছে নবীগঞ্জ। নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুষ। শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় ৩ বছর ধরে নবীগঞ্জে ট্রাফিক পুলিশ থাকলে যানজট নিরসনে নেই কোন ভূমিকা। শহরের প্রতিটি পয়েন্টে ব্যস্ত সময়গুলোতে যানজটের কারনে ভোগান্তি রয়েছেন নবীগঞ্জবাসী। শহরের বিভিন্ন স্থানে প্রধান রাস্তার উপর মালবাহী ট্রাক দাড় করিয়ে লোড, আনলোড করা হয় ধান-চালসহ বিভিন্ন পণ্য। রাস্তার উভয় পাশে দাড়িয়ে থাকে সিএনজি, অটো রিক্সাসহ ছোট বড় বিভিন্ন যানবাহন। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, এতেই বাড়ছে ভোগান্তি। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটি নিরসনের দায়িত্ব কার.? এ সব দেখার কি কেউ নেই.? ট্রাফিক পুলিশ কোথায়.? এ সব যেন প্রশাসনের কর্তৃপরে নজরে আসছেনা। যানজট নিরশনে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের নিরব ভূমিকা নিয়েও সচেতন মহলে নানা প্রশ্নের ক্ষৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায় নেই ট্রাফিক পুলিশের কোন তৎপরতা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, চাকুরীজীবি, কর্মজীবিও পেশাজীবি সহ নাগরিকদের চরম ভোগান্তিও সৃষ্টি হচ্ছে এই যানজটের কারনে। এক পথচারী প্রতিবেদকে বলেন, নবীগঞ্জ শহর এখন রাজধানীর মত হয়ে গিয়েছে। তীব্র যানজটে গাড়ি নিয়ে যাওয়াত দুরের কথা পায়ে হেটেও যাওয়া কষ্টকর। যানজটে আটকা পড়া এক এ্যাম্বুলেন্স চালক বলেন, রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা জামে আটকা পড়ে আছি। গাড়ির বিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রোগী। যানজট নিরসনে এখন পর্যন্ত কোন ট্রাফিক পুলিশ দেখতে পাইনি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, দ্রুত ব্যবস্থা গ্রহন করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com