মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা কর্মশালা

  • আপডেট টাইম রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং লাইফ ষ্টাইল এর আয়োজনে ও হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের বান্তবায়নে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ৯ অক্টোবর শনিবার দুপুরে নবীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা করিম উল্লা শিকদার, ডাঃ নির্মল কান্তি ঘোষ, ডাঃ আফজল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধরী, নহরপুর মাদ্রাসার সুপার মৌলানা আব্দুস সালাম, এনজিও প্রতিনিধি ছফিনা বেগম, মাওলানা আব্দুন নুর প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, পল্লী চিকিৎসক সঞ্জয় ভট্টাচার্য্য, রাজীব ভট্টচার্য্য, মাওলানা মুজির উদ্দিন, ইমাম মোস্তকিম বিল্লাহ আতিকী, ইমাম আব্দুল কাহহার, ইউপি সদস্য আবুল কালাম, মহিলা ইউপি সদস্য মায়ারুন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। বক্তারা বলেন, প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্য তালিকায় বিধি মোতাবেক আমিষ, শকরা, রঙ্গিন শাকসবজি, সবুজ ফলমুল রাখার পাশাপাশি খাবারে অতিরিক্ত লবন, জাংক ফুডসহ অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক প্রচার করতে উপস্থিত সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com