মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ২৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধাচত্তর থেকে ২৫ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকাল ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বেলগর গ্রামের জনৈক বাবুল চৌহানের রাজলী টায়ারের দোকানের সামনে ঢাকা-সিলেটগামী হাইওয়ের পাকা রাস্তার উপর থেকে ২৫ কেজি গাঁজাসহ নির্ধন সরকার (২১) কে গ্রেফতার করে। সে সুলতানপুর গ্রামের শশী মোহন সরকারের পুত্র। গ্রেফতার আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com