সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ২৪ কেজি গাঁজাসহ মো. মহরম খান (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাবের দাবী মহরম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। গ্রেফতারকৃত মো. মহরম খান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গুচ্ছগ্রাম (ওয়্যারলেস বাজার) এলাকার মৃত লোকমান খানের ছেলে। র‌্যাব জানায়, সোমবার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে র‌্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং এএসপি তুহিন রেজা এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আমকোনাস্থ নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ সাব ষ্টেশন-২ এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৪ কেজি গাঁজাসহ মহরম খান (২৬) নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীকে গাঁজাসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com