সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানে বানিয়াচং থানার উদ্যোগে রোববার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক, সূধী সমাজের উপস্থিতিতে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়। সকাল ১১ টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, সেকেন্ড অফিসার মোঃ সামছুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সংগীত শিল্পী মোবাশি^র আহমেদ তান্না, মুহিদ মিয়া। সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা গ্রাম্য দাঙ্গায় নিয়োজিত হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। থানা এলাকার আইন শৃংখলার পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে চোর, ডাকাত ও অপরাধীকে গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, অপরাধী যে হউক তাকে ছাড় দেয়া হবে না। স্কুল কলেজ চলাকালীন ছাত্রীদের যাতায়াতের সময় কোথাও কোন বখাটের উৎপাত হলে বানিয়াচং থানা কে অবহিত করবেন তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com