মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এমপি আবু জাহিরের হস্তক্ষেপে লোকড়া গ্রামের দীর্ঘদিনের বিরোধের অবসান

  • আপডেট টাইম সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে একটি জায়গা নিয়ে গ্রামবাসী ও জালাল উদ্দিনের মাঝে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গত ২৮ আগস্ট শনিবার বিকেলে বামকান্দি বাজারে এক শালিস বৈঠকে এ বিরোধের অবসান হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত শালিস বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ মশফিউল আলম আজাদ, বার পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সহ-সভাপতি মোঃ রইছ মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, রিচি গ্রাম পঞ্চায়েত সভাপতি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট মুরুব্বি মোঃ আরব আলী, মোঃ আজদু মিয়া, লোকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, বিশিষ্ট মুরুব্বী মোঃ জিতু মিয়া, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বরকত আলী, বার যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিতু মিয়া, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক চৌধুরীসহ বার পঞ্চায়েত ও বার যুব সংঘের নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ানগণ উপস্থিত ছিলেন। সভায় ইতিপূর্বে বার পঞ্চায়েতের মুরুব্বিয়ানের সাথে ভুল বুঝাবুঝির ঘটনার জন্য লোকড়া গ্রামবাসীর পক্ষ থেকে সাবেক মেম্বার মোঃ রফিক মিয়া ক্ষমা প্রার্থনা করলে বার পঞ্চায়েতের সভাপতি মোঃ রইছ মিয়া ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে সম্মতি প্রদান করেন। পরে শালিস বৈঠকের সভাপতি এডঃ মোঃ আবু জাহির সর্বসম্মতিক্রমে লোকড়া গ্রামবাসী ও জালাল মিয়ার জমি নিয়ে বিরোধ ইতিপূর্বে আদালতের রায় ও কাগজপত্র পর্যালোচনা করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হবে বলে ঘোষনা দেন এবং কাগজপত্র পর্যালোচনার জন্য সরকারী কৌশলী (জিপি) এডঃ মোঃ আফিল উদ্দিন উভয় পক্ষের মনোনীত দুজন আইনজীবী ও লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরী ও মোঃ আকরাম আলীকে দিয়ে কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত প্রদান করবেন। এছাড়া জালাল মিয়ার বন্ধ থাকা তিনটি দোকান খোলে দেয়ার সিদ্ধান্ত হয়। এ সময় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের পশ্চিম অঞ্চলে সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের ধারা রক্ষার স্বার্থে সকলকে অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে হবে। তাহলে এলাকায় মামলা-মোকদ্দমা কমার পাশাপাশি শান্তি শৃংখলা বজায় থাকবে। উল্লেখ্য, জালাল মিয়া ও লোকড়া গ্রামবাসীর মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ১৩ মার্চ লোকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১২ পঞ্চায়ের এক শালিস বৈঠক অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। বৈঠকে কাজগপত্র পর্যালোচনা করে বিরোধপূর্ন জমিটি জালাল মিয়ার বলে রায় ঘোষণা করা হয়। পরবর্তীতে লোকড়া গ্রামবাসী এ রায় অমান্য করে জালাল মিয়ার সাথে বিরোধীদে জড়িয়ে পরে। এক পর্যায় জালাল মিয়াকে সমাজচ্যুত ঘোষনা করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘ কয়েক মাস ধরে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com