মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে এক প্রবাসীর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সামছুল হক (২৪) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় বইছে। জানা যায়, সামছুল হক দুই বছর আগে বিয়ে করে দুবাই চলে যান। এর পর সম্প্রতি দেশে ফিরে আসেন। দেশে আসার পর প্রায়ই স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার ঝগড়া হতো। গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্ত্রীর সাথে রহস্যজনক কারণে ঝগড়া করে তিনি বিষপান করে ছটফট করতে থাকেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বুধবার সদর থানার এসআই নাজমুল এইচ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। তিনি জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কি কারণে সামছুল হক আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি উপজেলার অমৃতা গ্রামের সহিদুল হকের পুত্র।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com