মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে এস এম ই ঋণ বিতরণ করা হয়েছে। “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্য নিয়ে মাধবপুর উপজেলার বিআরডিবির হলরুমে, মাধবপুর অফিস কর্তৃক আয়োজিত বিআরডিবি’র সদস্যদের মাঝে গরু মোটাতাজাকরণের জন্য জগদীশপুর মহিলা সমিতির উদ্যোক্তা ও আউস চাষের জন্য কৃষক সমবায় সমিতির উদ্যোক্তার মাঝে মোট ৫৪ জন সদস্যের বিপরীতে ১৯ লক্ষ ৪৩ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮আগস্ট) সকালে এ ঋণ বিতরণ করা হয়। ইউসিসি সভাপতি ফজলুর রহমান শাহ্ সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম, এ, ফয়সাল চৌধুরী প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com