সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈল-উল-আজহাকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভার ভিজিএফ কার্ডধারী অসহায় হত দারিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। সোমবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে বিনামূল্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, কাউন্সিলর জায়েদ চৌধুরী, যুবরাজ গোপ, জাকির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পৌরসভা এলাকার ৪নং এবং ৮নং ওয়ার্ডের প্রায় ১,০০০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আগামী ১৪ই জুলাই ৫নং এবং ৭নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com