সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বাড়ছে করোনা ভাইরাসের ভয়াবহতা ॥ ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জন সনাক্ত

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসের প্রদুর্ভাব বেড়েই চলেছে। প্রায় নারী পুরুষ ও যুবক-যুবতী জ্বর, সর্দি কাশিতে ভোগছে। অনেকে ভয়ে পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেনা। প্রাইভেট ডাক্তারের পরামর্শ নিলেও এরা লোকালয়ে বিচরণ করছেন। ফলে করোনা ভাইরাস দ্রুত চড়াচ্ছে। হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যেই বিশেষ করে শহরাঞ্চলের ঘরে ঘরে পৌছে যাবে করোনা।
তবে ইদানিং দেখা যাচ্ছে মানুষের মাঝে পরীক্ষা করানোর প্রবনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতকাল হবিগঞ্জে ২২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৮৭ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার ৩৯.১%। ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে গতকালের রিপোর্ট অনুযায়ী ১জনও সুস্থ হন নি। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫১ জন, চুনারুঘাট উপজেলার ৮জন, মাধবপুর উপজেলার ১২ জন, নবীগঞ্জ উপজেলার ৯জন, বাহুবল উপজেলার ৫ জন, বানিয়াচং উপজেলার ১ জন ও আজমিরীগঞ্জ উপজেলার ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৭০ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২হাজার ১২৯ জন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল উপরোক্ত তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com