মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যশেরআব্দা, গরুর বাজার এলাকায় পৌর মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম নিজ উদ্যোগে হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা উত্তর দক্ষিণ এবং গরুর বাজার এলাকায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ-কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রাতে ওই এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল এবং আলু।
বিতরণ কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আফিল উদ্দিন (জিপি), ২নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পান্না কুমার শীল, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান সমাজ কর্মী আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক জালাল, শামীম, সাকি প্রমুখ।
এ সময় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, করোনা মহামারীতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই মহামারীর শুরু থেকেই আমি হবিগঞ্জ পৌর এলাকার সুবিধা বঞ্চিত, ক্ষতিগ্রস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি এবং নিজের সাধ্যানুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com