মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লকডাউনের ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ হবিগঞ্জের ৯ উপজেলায় ১৩২ ব্যক্তিকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। লকডাউনের ৪র্থ দিন রোববার (৪ জুলাই) সকালে বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ১৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১শ ৩২ ব্যক্তিকে ১ লাখ ৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।
কঠোর লকডাউন কার্যকর করতে হবিগঞ্জ জেলা সদরসহ জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, লকডাউনের ৪র্থ দিন রোববার সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিচ্ছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১শ ব্যক্তিকে ৭৮ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃংখলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com