সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছর পদার্পণ উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে দৈনিক যায়যায়দিন নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম এর পরিচালনায় কেক কেটে প্রতিষ্টাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, বিশিষ্ট সিনিয়র আইনজীবি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মিরর প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সেলিম তালুকদার, সাবেক সহ-সভাপতি দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আলমগীর মিয়া, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরন দাশ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শামীম, পৌর স্বেচ্ছাবেকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, ইউপি যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ সাগর, দৈনিক আজকালের খবর প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম, দৈনিক আজকের হবিগঞ্জ প্রতিনিধি নাবেদ মিয়া, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ফোয়াদ হাসান রাজন, দৈনিক এই বাংলা প্রতিনিধি আব্দুল মুহিত, দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি সেলিম উদ্দিন, মোঃ জাফর ইকবাল, দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি হাসান চৌধুরী, সাগর মিয়া, নীরব তালুকদার, অঞ্জন রায় প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম তার বক্তৃতায় বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দৈনিক যায়যায়দিন পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। আগামিতেও পত্রিকাটি সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com