সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নয়া এসিল্যান্ড উত্তম কুমার দাশের যোগদান

  • আপডেট টাইম বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৭২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার দাশ। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলেল তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে স্বাগত জানান। পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উত্তম কুমার দাশ ইতিপূর্বে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি ৩ বছর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে সন্তানের জনক। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এসিল্যান্ড হিসেবে নবীগঞ্জ আমার দ্বিতীয় কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com