মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় ॥ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে তালিবপুর আহছানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে কাগুজে কমিটির অনুমোদন রহিত করার জন্য শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। বিদ্যালয় এলাকার মির্জাপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ সহ এ আবেদন দায়ের করেন। আবেদন সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী জিয়াউল বর চৌধুরী বিদ্যালয়ে প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব সহ কতিপয় সুবিধাভোগীদের যোগসাজসে একটি কাগুজে কমিটি গঠন করে তাদের মাধ্যমে জিয়াউল বর চৌধুরী নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং প্রধান শিক্ষকের মাধ্যমে এ কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। অভিযোগকারী তাজুল ইসলাম আরো জানান, জিয়াউল বর চৌধুরী একটি গাছ চুরি মামলার মুখ্য আসামী। এ হিসেবে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীত সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারেননা। তিনি এ কমিটি পুরাপুরি বাতিল করে তফসীল ঘোষনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনেরও দাবি জানান। তিনি আরো জানান, এ স্বার্থন্বেষী মহলটি দ্বারা গঠিত পকেট কমিটি অনুমোদন পেলে বিদ্যালয়টি অগ্রগতির চেয়ে অনেক গুন পিছিয়ে যাবে। কমিটি বাতিলের জন্য তাজুল ইসলাম- মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ড, সচিব সিলেট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক হবিগঞ্জ, থানা নির্বাহী কর্মকর্তা মাধবপুর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হবিগঞ্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধবপুর সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন প্রেরণ করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক হরিশ চন্দ্র দেব জানান, সম্পূর্ন বিধি মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো জানান, প্রায় দুই মাস পূর্বে নির্বাচনের মাধ্যমেই আব্দুল করিম, শাজাহান মিয়া, সিদ্দিক আলী, নজরুল ইসলাম ও মহিলা অভিভাবক সদস্য পদে পারুল বেগম নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি হিসেবে উত্তম কুমার পাল, জিয়াউর রহমান ও হনুফা আক্তারকে মনোনীত করা হয়। পরে জিয়াউল বর চৌধুরীকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। আমাদের কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com