সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অকাল প্রয়াত মোঃ আব্দুর রউফ’র শোক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬১১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ ডাকবিভাগের সাবেক চাকুরিজীবী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রাক্তন সংগঠক মোঃ আব্দুর রউফ এর অকাল মৃত্যুতে গতকাল সকাল ১০টায় বাসদ কার্যালয়ে জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক আলিফ রায়হানের সঞ্চালনায় শোকসভা পালিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাসদ জেলা সদস্য কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, চুনারুঘাট উপজেলা সদস্য সচিব কমরেড মুজিবুর রহমান ফরিদ, জেলা সদস্য কমরেড হুমায়ুন খান, প্রগতিশীল সাংবাদিক এবং প্রয়াত আঃ রউফের নিকট প্রতিবেশী মুজিবুর রহমান, এডভোকেট জিলু মিয়া, বানিয়াচং উপজেলা বাসদ সদস্য সচিব এআরসি কাওছার, অকাল প্রয়াত আঃ রউফের পুত্র সন্তান শচীন্দ্র কলেজের শিক্ষার্থী আরমান মোঃ সাইম প্রমুখ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, মোশারফ হোসেন খান শান্ত, প্রয়াত আঃ রউফের কন্যা সন্তান বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া জান্নাত মুন। শোকসভার শুরুতে প্রয়াত আঃ রউফের অকাল মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তাগণ অকাল প্রয়াত আঃ রউফের কর্মময় জীবনের প্রতি আলোকপাত সহ স্মৃতিচারণ করেন এবং তার মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মোঃ আঃ রউফ গত ৯ মে ২০২১ইং তারিখে ভোর ৬.৩০ ঘটিকায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com