মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বাহুবল ইউআরসি’র রউফ মোমেন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ২০২০-২১ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের মাঠ পর্যায়ের উপজেলা সমুহ থেকে বাহুবল উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর রউফ মোমেন (মোহাম্মদ আব্দুর রউফ) জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। গত ০৩ জুন (বৃহস্পতিবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পুরস্কারের জন্য মনোনিত করা হয়। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্বাচিত করে থাকে জাতীয় কমিটি। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২০-২১ অর্থ বছরের জন্য কর্মচারীগণকে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত করা হয়। মনোনিত কর্মচারীগণকে ২০২১-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও একটি সনদ প্রদান করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com