মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সাড়ে ২০ কেজি গাজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল্লা গেইট এলাকার এর জজ বাড়ীর ভিতরে আবু কালামের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাসা থেকে র‌্যাব সদস্যরা ২০ কেজি ৫শ গ্রাম গাঁজা জব্দ করে। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের আব্দুল বারিকের ছেলে মোঃ আবু কালাম (২৩) ও একই গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে মোঃ মনির মিয়া (২৪) কে গ্রেফতার করে। র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীদের কে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com