সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ ২ ব্যক্তি আটক

  • আপডেট টাইম রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গেইট এলাকায় অভিযান চালিয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা (শ্রী নগর বেপারী বাড়ি) হাবিবুর রহমানের পুত্র ইব্রাহিম খলীল আকাশ (২৮) এবং চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের নান্নু মিয়ার পুত্র রাব্বি মিয়াকে (২১) গ্রেফতার করে।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com