শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

পশ্চিম ভাদৈ গ্রামে হাফেজ স্বপন হত্যা মামলার রহস্য উন্মোচন

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে হাফেজ স্বপন হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এদিকে আটক ঘাতক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে ঘাতক মাইনুল জানায়, যে ছুরি দিয়ে হত্যা করেছে তা পুলিশ উদ্ধার করেছে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টায় পশ্চিম ভাদৈ গ্রামের জমির আলীর পুত্র হাফেজ আহাম্মদ আলী স্বপনকে ছুরিকাঘাত করে ১ হাজার টাকা পাওনা নিয়ে মাইনুল ও তার সহযোগিরা। এ ঘটনায় পরের দিন ২৩ এপ্রিল সকালে সিলেট ওসমানি মেডিকেলে স্বপন মারা যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকার বাসিন্দা শেখ আব্দুল আলী মাসুকের পুত্র ঘাতক মাইনুল ও তার চাচা আব্দুল আলীমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনা স্বীকার করে। গত ২৪ এপ্রিল সদর থানার ওসি আসামিকে সঙ্গে নিয়ে হত্যার কাছে ব্যবহৃত রক্তমাখা ছুরা মাইনুলের বসতঘরের পালংকের ড্রয়ার থেকে উদ্ধার করে। এ ছাড়া এ মামলার অপর আসামি আইয়ূব আলী পলাতক আছে। পুলিশ জানিয়েছে অচিরেই তাকে ধরা হবে। বিজ্ঞ বিচারক জবানবন্দি শেষে মাইনুল ও তার চাচা আব্দুল আলীমকে কারাগারে প্রেরন করেন। ওসি আরও জানান, মামলার রহস্য উন্মোচন হয়েছে। তদন্ত শেষে অচিরেই চার্জশীট দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com