সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ ॥ ভাংচুর লুটপাতের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মধ্যসিংহগ্রামে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইকবাল মিয়া, তানিয়া আক্তারসহ ৩ জনকে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ১৭ এপ্রিল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত মারাজ মিয়ার পুত্র ইকবাল মিয়ার সম্পত্তির উপর কুনজর পড়ে একই গ্রামের মুসলিম মিয়ার পুত্র মুছা মিয়া ওরফে কসাই মুছা ও তার লোকজনের। এ নিয়ে বেশ কয়েকবার মুছা তার লোকজন নিয়ে ইকবাল মিয়ার সম্পত্তি দখলের চেষ্টা করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ হয়। কিন্তু মুরুব্বীরা সমাধান করে গেলেও মুছা মিয়া ও তার লোকজন তা অমান্য করে ইকবাল ও তার লোকজনকে হুমকি দেয়। এক পর্যায়ে ইকবাল তার বাড়ি ঘর ও সম্পদ অন্যত্র বিক্রির চেষ্টা করলে মুছা ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে গত সোমবার মুছা ও তার লোকজন ইকবাল মিয়ার বাড়িঘরে হামলা, ভাংচুর করে। এ সময় বাধা দিলে ইকবাল মিয়া, তানিয়া আক্তারসহ ৫ জন আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com