মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ ব্যক্তিকে কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সাদ্দাম চৌধুরী (২৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৭ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।
জানা যায়-বেশ কিছুদিন ধরে উপজেলার পূর্ব আন্দিউড়া ব্রীজের নিকটে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাদ্দাম চৌধুরী নামে এক ব্যক্তি আটক করা হয়। পরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাদ্দামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com