মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে হরতালের সমর্থনে হেফাজত নেতাকর্মীরা রাস্তায়

  • আপডেট টাইম সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে নিহতের ঘটনা’র প্রতিবাদে গতকাল রবিবার (২৮ মার্চ) সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল সফল করতে রবিবার ফজরের নামাজের পর থেকেই নবীগঞ্জে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকেই তারা রাস্তায় পিকেটিং শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। শহরে পুলিশের টহলও জোরদার রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল শহরে আসতে দেখা যায়। নবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে লাটিসোটা হাতে বিক্ষোভ মিছিল করে হেফাজতের নেতাকর্মীরা। ভোর সোয়া ৬টার দিকে উপজেলার শেরপুর রোড, থানা পয়েন্টসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, নবীগঞ্জে উপজেলার হেফাজতের নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে রাস্তায় অবস্থান নেন এবং মাঝে-মধ্যে চলাচলরত গাড়ি থামিয়ে চালকদের ‘ঈমানি দায়িত্ব পালনের স্বার্থে’ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান। বেলা ১১ টার দিকে নবীগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওঃ কাজী হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক মাওঃ শাহ আলমের নেতৃত্বে মিছিলটি শেরপুর রোড ও থানা পয়েন্ট প্রদণি করে। হরতাল চলাকালে দুরপাল্লার যানবাহনসহ শহরের ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট ছিল বন্ধ। এর আগে শনিবার (২৭ মার্চ) বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নবীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজত। এতে কয়েক হাজার মাদরাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনতা অংশ নেন। এ সমাবেশ থেকে নবীগঞ্জবাসীকে স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান হেফাজত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com