মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে বিশ্ব যক্ষাদিবস উদযাপিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সির্ভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ইউ,এস, এআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি)এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সির্ভিল সাজন ডাঃ মুস্তাফিজুর রহমান। সিনিয়র স্বস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লা সিকদার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর পরিচালক (অপারেশন) ডাঃ সুবীর খিয়াং বাবু, নাটাব জেলা শাখার সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট রুহল হাসান শরীফ, পুলিশ পরির্দশক মোঃ মাহবুবুর রহমান। সভায় বক্তাগন জানান দেশে বর্তমানে ৭৭ হাজার হারিয়ে যাওয়া যক্ষা রোগী রয়েছে। এ সকল রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করার ব্যপারে সরকারি উদ্যোগ সফল করতে সকলকে ঐকান্তিক প্রয়াস চালাতে হবে। এর আগে হাসপাতাল প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে ষ্ট্যান্ডিং র‌্যালী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com