মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪২১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার মজলিশপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী কেদন বিবি (৫২) খুন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী সাজিদ উল্লা (৬৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লা দীর্ঘ ২৬ বছর দুবাই প্রবাস জীবন শেষে প্রায় ১ বছর আগে দেশে আসেন। তার একমাত্র ছেলে রনি মিয়া দুবাই প্রবাসে থাকে। গতকাল শনিবার তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী সাজিদ উল্লা স্ত্রী কেদন বিবির মাথায় সজোড়ে ধান ভাঙ্গার ছিয়া দিয়ে বারি মারলে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু ঘটে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের ছুরতহাল তৈরী করে লাশ এবং ঘাতক স্বামী সাজিদ উল্লাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ ধৃত সাজিদ উল্লাকে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেছে। আজ রবিবার (২১ মার্চ) লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হবে। স্থানীয় লোকজন জানান, সাজিদ উল্লা দীর্ঘ দিন দুবাই প্রবাসে ছিল। তিনি সেখানে মানুষিক ভারসাম্যহীনতা রোগে ভোগছিলেন। এক পর্যায়ে তার একমাত্র ছেলে রনি মিয়াকে দুবাই নিয়ে সাজিদ উল্লা দেশে চলে আসেন। বাড়িতে থেকে তাকে মানুষিক রোগের চিকিৎসা করানো হয়। ওই সমস্যার কারনেই হত্যাকান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে গ্রামবাসীর অভিমত। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com