সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহানের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও মর্ডাণ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ এনামুল হক।
মহজাবিন এন্টারপ্রাইজের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছে মডার্ণ গ্রুপ। টুর্নামেন্ট হবিগঞ্জ জেলার ২২টি, সিলেটের দুইটি এবং মৌলভীবাজার ও ঢাকার একটি করে মোট ২৬ দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে হবিগঞ্জের জালালাবাদ ক্রিকেট ক্লাব ও মোহনপুর নর্থ ব্রাদার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শঙ্খ শুভ্র রায়, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও মাহজাবিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালেব মমরাজ, মঈন মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ, জসিম উদ্দিন সুজন, মোঃ সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com