সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গের হাওরে শিলাবৃষ্টিতে ফসলের কোটি টাকার ক্ষয়ক্ষতি ॥ মাঠে না গিয়ে ক্ষতিগ্রস্থের তালিকা ॥ কৃষকদের ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫৪২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিযাচং থেকে ॥ বানিয়াচংয়ের হাওরে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার মধ্যরাতে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষককুল। গতকাল বানিয়াচংয়ের হাওর ঘুরে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, খাকদার হাওর, গঙ্গাজল, শিমের আইল, নুরপুর, ভাড়েরা, পুরানবন, বড়গুলিয়া ও হার্ণির উত্তর হাওর, দৌলতপুর এর হাওর, বড়ইউড়ি, খাগাউড়াসহ বেশ কয়েকটি হাওরের কৃষকের বোরো জমিতে শিলাবৃষ্টির ফলে অধিকাংশ জমির ধানের চারাগুলো মাটিতে নুয়ে পড়েছে এবং জমির চারাগুলো নষ্ট হয়ে গেছে। যা থেকে ফসল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। করোনায় বিপর্যস্ত কৃষক ক্ষতি পুষিয়ে নিতে এবার পতিত অনেক জমি চাষাবাদ এর আওতায় নিয়ে আসছিলেন। তাদের সেই স্বপ্ন এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্র ছিল ৩৪ হাজার ৭শ ৩৫ হেক্টর তন্মধ্যে অর্জিত হয়েছে ৩৪ হাজার ৯শ ৩৫ হেক্টর। শিলাবৃষ্টিতে সরকারী হিসেবে অনুযায়ী ১নং উত্তর পূর্ব ইউনিয়ন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন, কাগাপাশা ইউনিয়ন, বড়ইউড়ি ইউনিয়ন এবং খাগাউড়া ইউনিয়নের হাওরের ১শ ১১ হেক্টর বোরো জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। টাকার পরিমানে ক্ষতির পরিমান হবে কোটি টাকার উপরে। তবে বেসরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান আরো ৩গুন বেশী হবে বলে জানিয়েছে হাওরপাড়ের কৃষকগণ। কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক মাঠে না গিয়ে অনেকটা অফিসে বসেই তথ্য সংগ্রহ করেন। যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষক অনেক সময় সরকারী সহায়তা থেকে বঞ্চিত হন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকযেন সরকারী সহায়তা পায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com