রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতংক নির্মূলে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২০২২ সালের মধ্যে জলাতংক রোগ নির্মূলে অবহিতকরন সভা ৮ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্টিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভপতিত্বে এবং ইপিআই টেকনিশিয়ান আবুল ফয়েজ সৈয়দ তোয়াহার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল ইসলাম, রির্সোস পারসন স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন বিভাগের মোঃ দিলশাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আশিক মিয়া, সাজু আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, স্বাস্থ্য পরিদর্শক ফয়সল আহমদ, স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য্য দেবুল, অফিস সহকারী গনিউর রহমান রাসেলসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, মরনব্যাধি জলাতংক রোগ নির্মূল করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই সকলের সহযোগিতায় এ কার্য্যক্রম সফল করতে হবে। সভায় আগামী ২০২১-২০২২ অর্থ বছরে দেশের ১৮২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে বিনামূল্যে জলাতংক ভ্যাকসিন প্রদানের উদ্যােগ গ্রহন করছে সরকার যা পর্যায়ক্রমে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে বলে অবহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com