সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে উৎসব দেখানোর কথা বলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উৎসব দেখানোর কথা বলে এক নারী গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১০টার দিকে নোয়াপাড়া চা বাগানে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টসকর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী গার্মেন্টস কর্মীর পিতা গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত যুবক নোয়াপাড়া চা বাগানের শ্রমিক অর্জুন রবিদাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) সনত কুমার বলেন, ‘ওই গার্মেন্টসকর্মী সোমবার নোয়াপাড়া একটি কারখানা থেকে ছুটি শেষে বাড়ি যাচ্ছিলেন। যাবার পথে একই কারখানার শ্রমিক নোয়াপাড়া চা বাগানের হৃদয় রবিদাস তার বাড়িতে উৎসব দেখানোর কথা বলে তাকে (নারী গার্মেন্টস কর্মীকে) তার (যুবকের) বাড়িতে নিয়ে যায়। পরে রাত ১১ টার দিকে অপর দুজনের সহযোগীতায় ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে। তার (গার্মেন্টসকর্মী) চিৎকারে স্থানীয় দুলাল চৌকিদারের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়।’ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে। ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারী পরীা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com