সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মহি উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমদ, মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, নবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, আনসার ভিডিপির খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, ছালিক মিয়া, মহিবুর রহমান হারুন, সাজু আহমেদ চৌধুরী, ছাইম উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাহবুব আলী নুরু, মহিলালীগের সাধারণ সম্পপাদক শেখ ছইফা রহমান কাকলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান, প্রমূখ। সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ ও থানা পুুুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নবীগঞ্জ নতুনবাজার মোড়ে ট্রাক ও গাড়ী আটক করে অবৈধভাবে টাকা আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com